গান লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

ভাঙচুর

সাদামাটা কাঁচা হাতে লেখা বাংলা কবিতায়
তার মন তো গলে নি হায়
স্প্যানিশ গিটারে বিদেশি ভাষায়
তার প্রেম হাবুডুবু খায়
তাই মাটির ময়না কাগজের গয়না ছুঁড়ে ফেলে
সে মূর্ছা যায়, আদিখ্যেতা রঙিন মিথ্যা
দামি গাড়ির দরজায়, হায়
সত্য গোপন জেনেও অবুঝ খুকি,
সিগারেটের ধোয়ায় হুইস্কিতে হাত বাড়ায়
রঙিন ভুবন রঙিন শহর
বাঁধনহারা অহমিকায় ফেমিনিজম অট্টালিকা
মিথ্যা তবু সুখ ছড়ায়।
বড়লোকি, নাটের খুকি
মধ্যরাতে প্রেম বাড়ায়, পরিণতি একটু বাকি
বুজলো সে কি চোখের ভাষা, ভালোবাসা
কাপড় খোলায়।
দুদিন পরে চোঁখের জলে কাজল কালো মিশে যায়
মিথ্যে স্বপ্নের বাবুই বাসা
টুকটুকে লাল গাল বেয়ে নেমে আসা
ভালোবাসার খেসারতের আঁকাবাঁকা দাগগুলায়
প্রশ্নবিদ্ধ করুন হৃদয় আবার কাহার পানে চায়?


[[কিংশুক২০১৭জুন২২শাহজাহানপুর,ঢাকা৬৩১]]



O jhora pata - Joler Gaan - cover by kingshuk and prottoy


নাই কাজ তো খই ভাজ ...
জলের গানের একটা অসাধারণ গানের কভার দেয়ার ব্যর্থ অপচেষ্টা।
ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।